বাংলাদেশ, জয়ী তারেক রহমান, সরকার গড়ার পথে বিএনপি

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া ৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী আবিদুর রহমান সোহেলকে তিনি ১,১৮,৬৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সাড়ে চার লক্ষ র বেশি ভোটদাতা ওখানে ছিলেন। ভোটের হার ছিল ৬৯.১০%. তারেক রহমান ২, ১৬,২৮৪ টি ভোট পেয়েছেন। জামায়াতে প্রার্থী পেয়েছেন ৯৭,৬২৬ টি ভোট।
দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। বেসরকারি সূত্র বলছে, বিএনপি এবং তার শরিক দল পেয়েছে ২১২টি আসন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের জোট জয়ী হয়েছে ৭০টি আসনে। এই ১১ দলের জোটের মধ্যে এনসিপি-র ঝুলিতে এসেছে ৩টি আসন। স্বতন্ত্র এবং অন্যান্যরা পেয়েছে ৬টি আসন।
প্রখ্যাত লেখক তদলিমা নাসরিন জানিয়েছিলেন জামায়েত জয়ী হলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।
দীর্ঘদিন প্রবাসে নির্বাসিত থাকা তারেক রহমানের তুলনামূলক ভাবে প্রগতিশীলতার ওপরই বাংলাদেশের আমজনতা ভরসা রাখছেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
শুক্রবার সব আসনের ফলাফল জানা যাবে। ভারত এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। বিএনপি নেতা তারেক রহমান দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*