রোজদিন ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ খারিজ করলো ওই দেশ। এই সব আক্রমণ বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা বলে দাবি করলো বাংলাদেশ। ঢাকার বিদেশ মন্ত্রক এই মর্মে রবিবার এক বিবৃতিতে জানায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে ভারতের বক্তব্য শুধু ভুল না, বিভ্রান্তিকর ও।বাংলাদেশ সরকার এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ভুল, বিভ্রান্তিকর ধারণা প্রচারের বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই দেশের দীর্ঘ ঐতিহ্য আছে বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ভারতের নিন্দা ও উদ্বেগের প্রেক্ষিতে এই বিবৃতি দেয় ওই দেশ।
অতি সম্প্রতি রাজবাড়িতে অমৃত মন্ডলকে পিটিয়ে হত্যা নিয়ে বলা হয়, নিহত ব্যক্তির বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। জোর করে টাকা আদায় করতে গিয়ে সে গণপিটুনি তে প্রাণ হারায়।একে সংখ্যালঘু নিধন বলে দেখানো ঠিক নয়।
উল্লেখ্য, ছাত্র নেতা ওসমান হাদি নিহত হওয়ার পর অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ব্যাপক আক্রমণ হয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রক তা অস্বীকার করে রবিবার এই বিবৃতি দেয়।

Be the first to comment