রোজদিন ডেস্ক : তাঁর লেখায় আগুন ঝরতো। “কোমল ক্যাকটাস”-এর লেখক জ্যোতির্ময় দত্ত-র লেখনী ছিল কোমল কঠোরতার এক অপরূপ মিশেল। রবিবার প্রয়াত হলেন তিনি। বিশিষ্ট লেখক, সাংবাদিক, প্রবন্ধকার জ্যোতির্ময় দত্ত-র প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। বিখ্যাত লেখক দম্পতি বুদ্ধদেব বসু প্রতিভা বসুর জামাতা জ্যোতির্ময় দত্ত আপন মেধার ঔজ্জ্বল্যে ছিলেন উদ্ভাসিত। তাঁর শাণিত কলম, ক্ষুরধার লেখনী সাড়া জাগাতো সব মহলেই। বহু নামী পত্রপত্রিকায় তাঁর অনবদ্য লেখার জন্য অপেক্ষায় থাকতেন পাঠকরা।
সব শাখাতেই তিনি ছিলেন স্বচ্ছন্দ। এক অন্য ধারার লেখক। জরুরি অবস্থার সময় তাঁর “কলকাতা “পত্রিকা নিষিদ্ধ করা হয়। তবে স্তব্ধ হয়নি তাঁর ক্ষুরধার লেখনী।
৮৯ বছর বয়েসে প্রয়াত হলেন তিনি। অফুরন্ত প্রাণশক্তিতে উজ্জ্বল এই তারকা লেখক জরুরি অবস্থার সময় কারাবন্দিও ছিলেন। মুক্ত হওয়ার পর খালি পায়ে হেঁটে ছিলেন রাস্তায়। এই ছিল তাঁর প্রতিবাদ!! নিজের “মুক্ত বল্লম সাংবাদিকতা” ছিল তাঁর অস্ত্র৷ যা কে কুর্ণিশ জানায় সবাই।

Be the first to comment