২৫ জানুয়ারি বিএলওদের সম্মান জানাবে নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বুথ লেভেল অফিসারদের বা বিএলওদের পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এসআইআর-এর কাজে যুক্ত প্রতিটি বিএলওকে কমিশনের তরফে একটি করে শংসাপত্র দেওয়া হবে। এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই ইআরও-দের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপনও হবে বিএলওদের নিয়ে। ওই দিন রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিএলওদের আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করা হবে। কমিশনের মতে, একেবারে নিচুস্তরে ভোটার তালিকা সংশোধনের কাজে বিএলও-দের নিরলস পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*