ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভিড়ের চাপে পদপিষ্ট শিশু-সহ ৮ জন

Spread the love

রোজদিন ডেস্ক : ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এমএলএ কাপের ফাইনালে চূড়ান্ত বিশৃঙ্খলা। তুমুল অশান্তি। বেশি দর্শক ঢুকে পড়ায় ভিড়ের চাপে হুড়োহুড়িতে ক্যানিং স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে জখম হলেন শিশু-সহ অন্তত ৮ জন। অভিযোগ, সাড়ে ৭ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে ওই ম্যাচে প্রায় ১২-১৩ হাজার লোক ঢুকে পড়েছিল। প্রাথমিক ভাবে টিকিট বিক্রি নিয়ে অভিযোগ উঠছে। ২০ টাকার টিকিট করা হয়। বিক্রির দায়িত্বে যারা ছিল, তাদের দিকেই এখন আঙুল উঠছে। জানা গিয়েছে ব্যারিকেড ও গেট ভেঙে দর্শকরা মাঠে ঢোকার চেষ্টা করে। তখনই হুড়োহুড়িতে অনেকে পড়ে গিয়ে জখম হন। খেলার পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ছিলেন বলি তারকা অঙ্কুশ, ঐন্দ্রিলা-সহ আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ছিল এমএলএ কাপের ফাইনাল। ক্যানিং স্টেডিয়ামে সাড় ৭ হাজার আসন রয়েছে। তার থেকে অনেক বেশি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। বহু সংখ্যক দর্শক হুড়োহুড়ি করে গেট ভেঙে ভিতরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তাতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পদপিষ্ট হয়। এখনও পর্যন্ত আটজন পদপিষ্ট হয়ে কম, বেশি জখম হয়েছেন। ফাইনালের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*