রোজদিন ডেস্ক : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য ইউনুস সরকারকে দায়ী করলেন। বড়দিন উপলক্ষে এক বার্তায় তাঁর অভিযোগ, ইউনুস সরকার সব ধর্ম, সম্প্রদায়ের মানুষজনের নিজস্ব বিশ্বাস পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডে ব্যথিত হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের পিটিয়ে পুড়িয়ে খুনের মত ভয়াবহ নজির স্থাপন করছে। বিশেষত, অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার করছে। তাঁর দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণ এই অন্ধকার সময় আর চলতে দেবেন না।
শেখ হাসিনার আশা, বাংলাদেশের সব সম্প্রদায়ের সম্প্রীতি ও সদিচ্ছার বন্ধনকে বড়দিন আরও জোরদার করবে। তিনি এই উপলক্ষে সবার সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

Be the first to comment