এসআইআরের কাজে আগ্রহী নন, কয়েকশো মাইক্রো অবজার্ভারকে নিয়ে বিপাকে সিইও দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানি শুরু হচ্ছে শনিবার। ম্যাপিং না হওয়া প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। এই কাজে নজরদারি চালাবেন কমিশন নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা। কিন্তু তাঁদের নিয়েই এবার বিপাকে পড়েছে কমিশন। কারণ, নানা অজুহাতে কয়েকশো মাইক্রো অবজার্ভার সিইও দফতরকে জানিয়ে দিয়েছে তাঁরা এই কাজে আগ্রহী নয়। এতেই বিপাকে পড়েছে কমিশন। এদিকে বুধবার কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় প্রশিক্ষণ শেষ হয়েছে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগ করা ৪,৬০০ কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের। আর প্রশিক্ষণ শেষ হওয়ার পরই শুনানির কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেন শতাধিক মাইক্রো অবজার্ভার। যদিও এই নিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজার্ভারদের মহকুমাশাসকের কাছে রিপোর্ট করতেই হবে। তারপর তাঁদের আবেদন শুনবে কমিশন। অব্যাহতি চেয়ে তাঁরা নানা কারণ দেখিয়েছেন। যার মধ্যে বেশ কিছুর যুক্তি আছে আছে বলে মনে করছে কমিশনের একাংশ। এই অবস্থায় কমিশন কী করে সেটাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*