রোজদিন ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ায় কেঠারডাঙা রেল গেটের কাছে জয়ন্ত পাল নামে এক পুলিশ ইন্সপেক্টরের দেহ মেলে। ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করে। এটি নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। মাত্র ৪১ বছর বয়েসী এই পুলিশ ইন্সপেক্টরের বাড়ি আসানসোলে। কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন পুলিশ তদন্ত করছে।

Be the first to comment