রোজদিন ডেস্ক: প্রতিবেশী বাংলাদেশের পাবনার গোপীনাথপুরে শুক্রবার বিকেলে বাজ পড়ে ৬ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আরও তিনজন গুরুতর আহত। নিহতরা সকলেই অল্প বয়েসী। এইদিন বিকেলে আচমকা আকাশ কালো করে বৃষ্টি নামলে কয়েকজন বিলের কাছে মাছ ধরার জন্য ব্যবহৃত অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেন। পলিথিনের তৈরি ওই ছাউনিতে বিকট শব্দে বাজ পড়ে। স্থানীয় মানুষ জন গিয়ে ছয় তরুণ কে মৃত অবস্থা য় দেখতে পান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment