রোজদিন ডেস্ক: আগামী বছর ২৫ জানুয়ারি এই রাজ্য সহ সারা দেশে জনগণনার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২৮ ফেব্রুয়ারি অবধি এই কাজ চলবে। শুক্রবার কেন্দ্রীয় সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
সূত্রের খবর, এবার জনগণনায় প্রশ্নের সংখ্যা ২৯ থেকে বেড়ে হয়েছে ৪০।
জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি যাওয়ার আগে ১০ থেকে ১৪ জানুয়ারি অনলাইনে নিজেদের তথ্য জানাতে পারবেন।
প্রতি দশকে এই জনগণনার কাজ হওয়ার কথা থাকলেও ২০১১ সালের পর এবার তা শুরু হোল।।
এই তালিকার সঙ্গে নাগরিকত্বর বিষয়ে জুড়ে দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কা দেখা দিয়েছে।
সিপিএমের জাতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি জনগণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্নুকে চিঠি দিয়েছেন।
আগামী বছর উত্তর প্রদেশ, পঞ্জাব,গোয়ায় বিধান সভা নির্বাচন। এই সব রাজ্যেও জনগণনার কাজ যথারীতি চলবে বলে জানা যায়।

Be the first to comment