রোজদিন ডেস্ক :
ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ। পারাদীপ বন্দর থেকে গত বুধবার এই জাহাজ ছাড়ে। ২০ জন চিনা-সহ ২৪ জন জাহাজে ছিলেন। সিঙ্গাপুর অভিমুখী জাহাজ টির গত দুদিন ধরে খোঁজ মিলছিল না। তা ডুবে যাওয়ার খবর পেয়ে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, নৌ বাহিনী জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজে নামে। গত রাত অবধি দুজন উদ্ধার হয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কিভাবে এই জাহাজ ডুবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
জাহাজে ১ জন বাংলাদেশের ও ৪ জন মায়ানমারের কর্মী ছাড়া বাকি ২০ জনই চিনা বলে জানা যায়। তাঁদের খোঁজ ও উদ্ধার কাজে জোর চেষ্টা চলছে।

Be the first to comment