- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে নারাজ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শুভশঙ্কর সরকার।
- যাদবপুর কাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য। ক্যাম্পাসে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র তাণ্ডবের নেপথ্যে ভারপ্রাপ্ত প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের দিকেও উঠছে অভিযোগের আঙুল। ওইদিন রাতে ঘটনাস্থলে তাঁর উপস্থিতি কেন, উঠছে প্রশ্ন।
- পুনেতে রাহুল গান্ধির ছাত্র কি গুঞ্জ কর্মসূচি ঘিরে ছাত্র-যুবদের মধ্যে তুমুল উৎসাহ। অংশ নিতে নাম নথিভুক্ত করেন ৩০ হাজার পড়ুয়া।
- শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী। কথা বললেন, জাতীয় সভাপতি নিতিন নবীনের নতুন কমিটির সদস্যদের সঙ্গে। গত ১৭ অগাস্ট ৫১ জন নতুন মুখ-সহ ৬৫ জনের এই নতুন কমিটি তৈরি হয়।
- দার্জিলিং-সহ পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পাহাড়ের রাজনৈতিক দল ও সংগঠনগুলিকে নিয়ে বৈঠক।
- বৈঠকে ছিলেন সাংসদ রাজু বিস্তা, সাংসদ হর্ষবর্ধন সিংলা, পার্বত্য বিষয়ক মন্ত্রী বিশাল লামা, বিমল গুরুং, মন ঘিসিং, বিধায়ক ভারত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই, সিপিআরএম নেতা জে বি রাই, গোরানিমো নেতা দাওয়া পাখরিন, সুমেতীর বিকাশ রাই-সহ আরও অনেকে।
- গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মহুয়া মৈত্র। আগামীকাল সোমবার শুনানি।
- রাজ্যের ২৪৭টি সরকারি ও সরকার পোষিত কলেজে নতুন পরিচালন সমিতির ঘোষণা, বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদেরই ভিড়।
- বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ কলকাতার আনন্দপুর। শনিবার রাতে এলাকার একটি প্রীতিভোজের আয়োজন নিয়ে দু’পক্ষের বচসা।
- মুম্বইয়ে গণপতির শোভাযাত্রায় মূর্তি পড়ে দুর্ঘটনা, মৃত দুই
- সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের।

Be the first to comment