রোজদিন ডেস্ক :
বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ কলকাতার আনন্দপুর। গতকাল রাতে এলাকায় প্রীতি ভোজের আয়োজন নিয়ে দু পক্ষে তুমুল বিক্ষোভ। বচসা, হাতাহাতি। পরিস্থিতি এমন, রাতেই আনান্দপুর থানার সামনে আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়। এতে মহিলারাও জড়িয়ে পড়েন।
এক গোষ্ঠীর অভিযোগ, নব্য বিজেপিরা তোলাবাজির বিপুল টাকায় এই প্রীতিভোজের আয়োজন করা হয়। যা তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। এই নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তাঁরা আক্রান্ত হন। ১০৮ নম্বর ওয়ার্ডের মন্ডল সভাপতি অরুণ বিষয়ী এই অভিযোগ তুলে সরব হন।
অন্যদিকে অপর গোষ্ঠীর পালটা অভিযোগ, তাঁদের এই প্রীতিভোজ চলাকালীন অরুণ বিষয়ী ও তাঁর অনুগামীরা হামলা চালায়। এই নিয়ে গভীর রাত অবধি সেখানে তুলকালাম চলে।
আদি বিজেপির অভিযোগ, ৪, মের পর তৃণমূল থেকে আসা নব্য বিজেপিরা আগের মতই তোলাবাজি, গোলমাল করছে।

Be the first to comment