প্রতিবেদন: WARRANT AGAINST MOHUA MAITRA : প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওই মন্তব্যের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আগেই। আগামী ২৮ অগাস্টের মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তার আইনজীবী। আদালত তার আবেদন মঞ্জুর করে জানিয়েছে, সোমবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলায় কৃষ্ণনগর আদালতের পর্যবেক্ষণ, এর আগেও সাংসদের বিরুদ্ধে একাধিকবার সমন জারি করা হলেও তিনি হাজিরা দেননি। তাই বাধ্য হয়েই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উল্টোদিকে সাংসদের দাবি, তিনি সংসদের অধিবেশনে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি। এছাড়াও তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ২২৮ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করার আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ, সেই আবেদনের নিষ্পত্তি না করেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দেওয়া হয়।

Be the first to comment