Bhutan, আচমকা হড়পা বানে বিপত্তি এই রাজ্যেও

Spread the love

রোজদিন ডেস্ক: নেপালের পর এবার ভুটানের হিমবাহ হ্রদ ফেটে হড়পা বান আছড়ে পড়লো ওই দেশের গাসা জেলায়। এর প্রভাবে বিপত্তি উত্তরবঙ্গের আলিপুর দুয়ারেও। জলের তোড়ে ভেঙেছে বাঁধ। সঙ্কোশ নদীর জলস্তর বেড়ে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে বলে প্রকাশ।
বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও সমাজ মাধ্যমে বার্তা দিয়ে কুমারগ্রাম বাসী, সঙ্কোশ সংলগ্ন এলাকার অধিবাসীদের নিরাপদ জায়গায় চলে যেতে বলেন। জানান, ভুটানে একটা বাঁধ ভেঙেছে। প্রশাসন তার কাজ করছে। নেপালের মত পরিস্থিতি যাতে না হয় তার চেষ্টা হচ্ছে।
ভুটানের প্রশাসন সূত্রে প্রকাশ, গাসা জেলার ওয়াকেলা পাহাড়ের নীচে শিনতাফু হ্রদ ফেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রাতে এই হিমবাহ ফেটে জলোচ্ছাসের খবর সামনে আসে। এর ফলে লায়ার জংখাগ সড়কের বিস্তীর্ণ অংশ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*