Pakistan, অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার ফেটে অন্ত:সত্বা সহ নিহত আট

Spread the love

রোজদিন ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার ফেটে একজন অন্ত:সত্বা সহ আটজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।
কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পালটানোর সময় আচমকা বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এর ফলে ভিতরে থাকা ওই মহিলা সহ তিনজন প্রাণ হারান। অ্যাম্বুলেন্সের চালক সহ পাঁচ জনের ও মৃত্যু হয়। এক মহিলা সহ আরও তিনজন আহত হন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*