রোজদিন ডেস্ক: ভোটাধিকার রক্ষার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার এক কর্মসূচি পালিত হয়। ভোট বাঁচাও, দেশ বাঁচাও শীর্ষক এই কর্মসূচি তে কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী, অম্বা প্রসাদ সহ একাধিক নেতা, বেত্রী, কর্মী রা উপস্থিত ছিলেন।
শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক বিশাল মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে রাজ্য নির্বাচন কমিশন দফতরে যায়৷
আসন্ন পুর ভোট নির্বিঘ্ন, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবি ও করা হয়।
পরে আশুতোষ চ্যাটার্জি, অমিতাভ চক্রবর্তী, প্রসেনজিৎ বসু,সৌরভ প্রসাদ, প্রিয়াঙ্কা চৌধুরী, রাহুল পান্ডে প্রনুখের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনার নীলম মীনাকে দাবিপত্র পেশ করেন।
ভোট বাঁচাও,দেশ বাঁচাও নিয়ে দলের শীর্ষ নেতা রাহুল গাব্ধীর পদাঙ্ক অনুসরণ করে এইদিনের এই মিছিল হয়।

Be the first to comment