- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে মক পার্লামেন্ট বসিয়ে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে ‘ইমপিচ’ করবে বিরোধী শিবির। সেখানে লোকসভার অধ্যক্ষের ভূমিকায় ‘অভিনয়’ করবেন প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার৷ কেন তাঁরা জ্ঞানেশকে ইমপিচ করতে চাইছেন, সেই ব্যাখ্যা দিয়ে ‘মক সংসদীয় ডিবেট’ শুরু করবেন রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে৷ বিতর্ক শেষ করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷
- নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কনভেনশন সেন্টারে শাসক দল বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীরা ‘মক পার্লামেন্ট’–এ একজোট হবেন ‘গণতন্ত্র বাঁচানো এবং নৈরাজ্য দূর করা’-র লক্ষ্যে!
- সেই ‘মক পার্লামেন্ট’–এ বিজেপি সাংসদরা অভিনয় করে দেখাবেন, কী ভাবে দেশের গণতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থানে দিনের পর দিন অরাজকতার পরিবেশ তৈরি করছেন বিরোধীরা৷
- ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযানে নেমেছে ইডি-র টিম। কোহিনূর গ্রুপের ব্যাঙ্ক প্রতারণা মামলা সূত্রে এই তল্লাশি অভিযান। লেকটাউন, হাওড়া, উত্তরপাড়া-সহ চারটি ঠিকানায় তল্লাশি অভিযান করছে ইডি।
- স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কার্ড তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। কিন্তু, বহু উপভোক্তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
- স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, ভুয়ো চিকিৎসক, জাল সই, ভুয়ো রিপোর্ট এবং ভুয়ো কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা লেনদেন হয়েছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ৩০ লক্ষ উপভোক্তার নাম জড়িত থাকতে পারে। আর্থিক অনিয়মের পরিমাণ ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
- মোটা টাকার বিনিময়ে দুর্গাপুজোর পাস বিক্রির পাশাপাশি এ বার পর্যটন দপ্তরের টেন্ডারেও দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। সব মিলিয়ে দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে বৃহস্পতিবার আদালতে দাবি করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ইন্দ্রনীল ছাড়াও তাঁর পরিবারের সদস্য, বিভিন্ন সংস্থা এবং ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত প্রায় ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।
- দুর্নীতিদমন শাখার অভিযানে গ্রেপ্তার আরও এক সরকারি আধিকারিক। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সার্টিফিকেট দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গুসকরা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই আধিকারিককে।
- ফের হিমবাহের লেক ফেটে বিপর্যয়ের আশঙ্কা। তিব্বত লাগোয়া ভুটানে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভুটানের শিনটাফু লেক ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসছে। আশঙ্কা, লেক থেকে প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল বেরিয়ে আসতে পারে।
- ইজরায়েলে ১০০ শতাংশ ভোটের গণনা শেষ হয়েছে। কিন্তু কোনও দলই পৌঁছতে পারল না সংখ্যাগরিষ্ঠতায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, তাঁর বিরোধী দল অর্থাৎ গাদি আইজেনকোটের জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। ফলে কোনও পক্ষই সরকার গড়তে পারছে না। ৬১টি আসন থাকলে তবেই সে দেশে সরকার গঠন করতে পারবে কোনও দল।

Be the first to comment