South City Mall এর আবাসনে আগুন, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি মল (South City Mall) সংলগ্ন একটি আবাসনে আজ সকালে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। দমকলের সাতটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। সূত্রের খবর, একটি আবাসনের সাতাশ তলায় এই আগুন লেগেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কি ভাবে আগুন লাগলো এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখায় আশেপাশের আবাসন সহ এলাকার মানুষ জন উদ্বিগ্ন। এখন অবধি কোন ক্ষয়ক্ষতি, হতাহতের খবর মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*