মুর্শিদাবাদে দুর্ঘটনায় নিহত শিশুদের বাড়ি একসঙ্গে গেলেন বিজেপি, সিপিএম বিধায়ক!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজনীতি দূরে সরিয়ে এক নয়া সৌজন্য দেখলো মুর্শিদাবাদ। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়েছে ফুলের মত চারটি কচি প্রাণ। শনিবার এই মর্মন্তুদ আঘাতে বিধ্বস্ত, শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানাতে এক সঙ্গে দেখা গেছে স্থানীয় দুই বিধায়ককে৷ বিজেপি র বেলডাঙার বিধায়ক ভরত ঝায়াওর ও ডোমকলের সি পিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান এক সঙ্গে নিহত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন। রাজ্য রাজনীতিতে যা নজিরবিহীন বলে বিভিন্ন মহল মনে করেন।
শুক্রবার বহরমপুরের কাছে ট্রেনের ধাক্কা প্রাণ কেড়েছে এই শিশুদের। সন্তান হারা পরিবারগুলিকে সান্ত্বনা দেওয়ার ভাষা কার ও নেই।।এই পরিস্থিতিতে দুই বিধায়ক
শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আপ্লুত এলাকার মানুষ জন ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*