বিশ্বকাপপ্রেমীদের জন্য খেলা দেখানোর ব্যবস্থা করছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক: রাত পোহালেই বিশ্ব কাপের ফাইনাল দেখার জন্য তোড়জোড় শুরু। সারা বিশ্বের সঙ্গে এই রাজ্যের আমজনতা মুখিয়ে আছেন মেসি ম্যাজিক দেখার জন্য।
তাঁদের পাশে আছে রাজ্য সরকার ও। অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে শুক্রবার ই সব জেলাশাসক কে জানিয়েছেন, আমজনতা যাতে বিশ্ব কাপ দেখতে পান তার ব্যবস্থা করতে। এর জন্য প্রতি জেলাকে ১ লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতার নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে ও জায়ান্ট পর্দায় এই খেলা দেখানোর ব্যবস্থা হচ্ছে। শনিবার ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এই ব্যবস্থা পনা সরেজমিনে খতিয়ে দেখতে নন্দনে যান। পরে তিনি বলেন, ফুটবল প্রেমী রাজ্যের সবাই যাতে ফুটবলের এই মহারণ দেখতে পান, মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা করছেন। তিনি নিজেও তাঁদের সঙ্গে একসঙ্গে এই খেলা দেখতে আগ্রহী।
সবাই মিলে একসঙ্গে এই খেলা দেখানোর জন্য জেলাগুলিতে তৎপরতা ও তুঙ্গে উঠেছে।
বিশেষত সিংহ ভাগ বঙ্গবাসীর প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তাঁদের উৎসাহ এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*