কলকাতায় কোভিড (Covid)! আক্রান্ত শিশু হাসপাতালে

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর আবার কলকাতায় কোভিড (Covid) আতঙ্ক ফিরলো!! কয়েকদিনের টানা জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত শিশুটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। সূত্রের খবর, শিশুটির রক্তে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে। আছে নিউমোনিয়াও। তাকে চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন।
চিকিৎসক দের মতে একটানা জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হলে তা লঘুভাবে নেওয়া ঠিক নয়, প্রয়োজনে কোভিড পরীক্ষা করাই ভাল।
তবে এখনই এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে চিকিৎসক মহল জানিয়েছেন।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশে কোভিডে চারজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃতদের অন্য রোগও ছিল।
ওই রাজ্যেও কোভিড নিয়ে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*