বিহারে নির্বাচন, ফূর্তিতে মেতেছেন রাহুল, কটাক্ষ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে নির্বাচন পর্ব শেষ হওয়ার আগেই ফূর্তিতে মেতেছেন রাহুল গান্ধী!! এই ভাবেই লোকসভার বিরোধী নেতাকে তীব্র কটাক্ষে বিঁধেছে বিজেপি। মধ্যপ্রদেশের জঙ্গল সাফারিতে ছুটি কাটাতে গেছেন রাহুল গান্ধী, যখন ভোটে ওঁরা হারবেন, তখন দোষ দেবেন নির্বাচন কমিশনকে, আর এইচ ফাইল (হলিডে ফাইল) প্রকাশ করবেন বলে আজ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মন্তব্য করেছেন।
আগামী পরশু ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর জঙ্গল সাফারি নিয়ে শেহজাদ পুনাওয়ালা আরও বলেন, একের পর এক নির্বাচনে পরাজিত হয়েও কংগ্রেস নিজেদের আত্মসমীক্ষা করছে না!
সূত্রের খবর, গতকাল মধ্যপ্রদেশ জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে রাহুল গান্ধী পাঁচমারির এক প্রশিক্ষণ শিবিরে গেছেন। আজ ভোরে হুডখোলা জীপে তিনি পানারপানি ফটকে যান। মধ্যপ্রদেশে গিয়েও তিনি বিজেপি র বিরুদ্ধে ভোট চুরি নিয়ে আক্রমন শানিয়েছেন।গণতন্ত্র আক্রান্ত বলে মোদি শাহ-কে তোপ দেগেছেন। নির্বাচন কমিশন ওঁদের সহায়তা করছে বলে অভিযোগও করেছেন। এই সব নিয়ে ক্ষিপ্ত বিজেপিও। সুযোগ পেলেই তাঁরা ও রাহুল গান্ধী-কে আক্রমণ শানাতে ছাড়ছেন না।
বিহারে আজই নির্বাচনী প্রচারের শেষ দিন।রাহুল গান্ধী কিষাণগঞ্জের এক নির্বাচনী প্রচার সভায় যাবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*