কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে, জেলা থেকে শহর আরও নামছে পারদ।

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমী হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা নেমে গেল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শুধু কলকাতা নয়, বাংলা জুড়েই দাপট দেখাচ্ছে পশ্চিমী হাওয়ার। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। এর প্রভাবে বাড়ছে শীতের আমেজ। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী ৩-৪ দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহে শীতের আমেজ মিলবে রাতে ও সকালে। এদিকে মরসুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অবশ্য পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*