রোজদিন ডেস্ক : উত্তর ২৪, পরগণার ব্যারাকপুরের তেলেনিপাড়ায় গড়ে উঠলো বুদ্ধদেব ভট্টাচার্য ভবন। আদিবাসী-সহ এলাকার দুশোর বেশি পরিবারের আর্থিক সহায়তায় সিপিএমের শাখা কার্যালয় হল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত এই ভবনকে নিয়ে এলাকায় উৎসাহ উদ্দীপনা দেখা যায়। লাল পতাকায় সেজে ওঠে দেবপুকুর থেকে তেলেনিপাড়া অবধি এলাকা। যা নিয়ে উজ্জীবিত দল।
রবিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। ১৯৪৪ সালের ১ মার্চ তাঁর ও দলের প্রয়াত প্রাক্তন সম্পাদক অনিল বিশ্বাসেরও জন্মদিন। দুজনেই অভিন্নহৃদয় বন্ধু ছিলেন। অকালে প্রয়াত হন অনিল বিশ্বাস। ২০ ২৪ সালে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার তাঁর দ্বিতীয় প্রয়াণ দিবসে নানা ককর্মসূচি নিয়েছে তাঁর পরিবার, দল। দলের পক্ষে গণশক্তি ভবনের পাশে “বাংলার পুনরুত্থান ও বিকল্পের ভাবনা ” শীর্ষক আলোচনা সভা হবে। সেখানে জহর সরকার, অনিতা অগ্নিহোত্রী, অরুণ সিং, রতন খাসনবিশ প্রমুখ অংশ নেবেন।। উল্লেখ্য, প্রাক্তন আইএএস জহর সরকার টিএমসি-র রাজ্যসভার সাংসদ হয়ে ছিলেন, মেয়াদ শেষের আগেই তিনি সাংসদ পদ সহ টিএমসি-র সঙ্গে সব সংস্রব ছিন্ন করেছেন।
প্রয়াত মুখ্যমন্ত্রী র স্মৃতিতে তাঁর স্ত্রী, কন্যা ও একটি কর্মসূচি নিয়েছেন। ইতিমধ্যে বিশিষ্ট চিত্র পরিচালক অনীক দত্ত এক ভিডিও বার্তায় জানান, এই অনুষ্ঠানে অংশ নিতে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতন তাঁকে অনুরোধ করেন। কিছুটা আবেগের সঙ্গে অনীক দত্ত জানান, তিনি নিজের ঠিকানা মীরা ভট্টাচার্যকে হোয়াটস অ্যাপের মাধ্যমে জানাতে চেয়েছিলেন, কিন্ত যখন জানলেন ওঁর স্মার্ট ফোন নেই, বিস্মিত হন। তাঁর এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। একজন সৎ রাজনীতিবিদের স্ত্রী-র এখনকার দিনেও স্মার্ট ফোনের ব্যবহার না করায় বিস্মিত তিনি। পরম শ্রদ্ধায় সেই কথাই বলেন।
উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও মোবাইল ফোন ব্যবহার করতেন না বলে শোনা যায়। অত্যন্ত সাধারণ জীবনে অভ্যস্ত এই দম্পতির তুলনা তাঁরা নিজেই, এমনই মনে করেন তাঁদের অনুরাগীরা।

Be the first to comment