রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের আরও একদফা রদবদল। শনিবার এক দফায় মোট ১৩ জন আধিকারিককে বদলি করা হল। কে সাবরি রাজ কুমারকে সিআইডির নতুন ডিআইজি করা হয়েছে। এতদিন এই পদে থাকা গৌরব লালকে আনা হয়েছে হাওড়া কমিশনারেটের যুগ্ম কমিশনার পদে। ওয়েস্টার্ন জোনের এডিজি আইজিপি অশোক কুমার প্রসাদকে সাইবার সেলের এডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নতুন আইজি হলেন সুকেশ কুমার জৈন। এছাড়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে পাঠানো হল জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে। মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্ব পাচ্ছেন সুধীর কুমার নীলকান্তম।

Be the first to comment