ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় নিহত চার, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :  
শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে আজ এক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে ৪ জন
প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, কোচবিহার যাওয়ার পথে ময়নাগুড়িতে একটি সরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে চারজন প্রাণ হারান। বেশ কয়েকজন আহতও হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষজন, পুলিশ দ্রুত উদ্ধার কাজে নামেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা সহায়তার ঘোষণা করেন।
গুরুতর আহতদের মাথা পিছু ১ লক্ষ টাকা, অপেক্ষাকৃত কম আহত প্রতি ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন।
কিভাবে এই দুর্ঘটনা হোল, বৃষ্টিতে রাস্তা পিছল ছিল কিনা, বাসটি অতিরিক্ত দ্রুত গতিতে চলছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*