ভারতে সংখ্যালঘুদের ধর্মস্থান নিয়ে পাকিস্তানের বক্তব্যে কড়া জবাব বিদেশ মন্ত্রকের

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভারতে সংখ্যালঘুদের ধর্মস্থান নিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির অভিযোগ খন্ডন করে কড়া বার্তা দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র নিন্দা করে বলেন, ওঁর এই অভিযোগ ভিত্তিহীন, ঘৃণাপ্রসূত উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক আক্রমণ। এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের নাক গলাবার কোন এক্তিয়ার নেই বলে তোপ দাগেন। জারদারিকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ওই দেশে সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভয়ানক সব ঘটনা আছে।
পাকিস্তানের রাষ্ট্রপতি সমাজমাধ্যমে অভিযোগ করেন, বারানসি-সহ ভারতের বহু জায়গায় মসজিদ ভাঙার চেষ্টা হচ্ছে। তার জবাবে রণধীর জয়সওয়াল এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*