নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই দিঘাগামী বাস, আহত ৬ যাত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিঘাগামী যাত্রীবোঝাই একটি ভলভোবাস। এদিন বিকেল প্রায় ৫টা নাগাদ ওই এসি ভলভো বাসটি কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল। এমন সময় দিঘা মোহনা থানার ঘেরসাইয়ের হনুমান মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে, বাসটির সামনে থাকা একটি ইঞ্জিন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়।বাসের ৫০ জন যাত্রীর মধ্যে ৬ জন অল্পবিস্তর আহত হন। তাঁদের স্থানীয় দিঘা মোহনা থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানজট তৈরি হয়। দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে রাস্তা যানজট মুক্ত করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*