Modiji , BJP কে উৎখাতের ডাক রামলীলা ময়দানের সমাবেশে

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে আজ মোদিজি, বিজেপি কে হঠানোর ও ডাক উঠলো।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর বক্তব্যে এই সুর টি তুলে দেন৷ পরে রাহুল গান্ধী সহ নেতাদের ভাষণে ও তার প্রতিফলন পড়ে।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী তাঁর ভাষণে বলেন, তাঁদের সঙ্গে কার ও শত্রুতা নেই, তাঁরা ভালবাসায় বিশ্বাসী, ঘৃণা, হিংসায় নয়, কিন্তু যেভাবে দেশে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এতে তাঁরা উদ্বিগ্ন। প্রতি সাতজন ভোটারের একজনের নাম বাদ দেওয়া হয়েছে বলে তিনি তোপ দাগেন।

রাহুল গান্ধী বলেন, তাঁদের সঙ্গে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জ্ঞানেশ কুমার, কার ও শত্রুতা নেই, কিন্তু বছরের পর বছর যেভাবে ভোট চুরি করে বিজপি বিভিন্ন রাজ্যে সরকার গড়ছে, তাঁরা এর বিরোধী। এই কাজ দেশদ্রোহিতার সামিল জ্ঞানেশ কুমার কে জেলে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। মোদিজি, অমিত শাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ও হুঁশিয়ারি দেন।

বলেন, অমিত শাহ বলেছেন মোদি কোথাও যাচ্ছেন না, তিনি এর উলটো টা বলছেন, উনি কোথাও যেতে পারবেন না, তাঁরা প্রধানমন্ত্রী কে কোথাও যেতে দেবেন না। জ্ঞানেশ কুমারের পর তাঁরা মোদিজির সামনে দাঁড়াবেন বলে জানিয়ে দেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট চুরি নিয়ে ওঁদের বিরুদ্ধে তদন্ত হবে। ওঁরা যেন পালানোর কথা না ভাবেন!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বহু দিন ধরেই বিজেপির হয়ে নির্বাচনী কারচুপির অভিযোগ করছেন রাহুল গান্ধী। আজ প্রকাশ্য সমাবেশেও তিনি বলেন,জ্ঞানেশ না থাকলে মোদিজি প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী হতেন না!
এই সমাবেশ শুধু রাজনৈতিক নেতাদের না,এটি দেশের কৃষক, শ্রনিক যুব সম্প্রদায়ের ও আওয়াজ। যা বলছে, দেশের গনতন্ত্র কে নষ্ট হতে দেবে না।
ওঁরা সংবিধানের থেকে বড় না, সংবিধান সবার থেকে বড়।

২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসতে পারত না বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ওই নির্বাচনের পর দেশের সাড়ে তের কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ১৫% নাম ই ভোটার তালিকা থেকে বাদ গেছে। ২০২৪ সালে এন ডি এ ও তাঁদের ভোটের মধ্যে ৩% ফারাক ছিল বলে তিনি জানান।
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী আর ও বলেন, দেশে হাতে গোণা শিল্পপতি দের সুযোগ দেওয়া হচ্ছে। আদানি, আম্বানি রাই সব সুযোগ পাচ্ছেন যা চলতে দেওয়া যায় না।

জ্ঞানেশ কুমার কে অপসারণের দাবিতে তাঁদের এই আন্দোলন জারি থাকবে বলে রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের নেতারা আজ সাফ জানিয়ে দেন। এবং প্রধানমন্ত্রী কেও ছাড়বেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*