RAMLILA MAIDAN: জেলে যাবেনই ভোটচোর জ্ঞানেশ কুমার

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারি এবং অবৈধ ও ষড়যন্ত্রের এসআইআর বাতিলের দাবিতে ফের আন্দোলনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার কংগ্রেসের ডাকে দিল্লির রামলীলা ময়দানে ছিল বিরোধীদের প্রতিবাদ সভা। সেই সভা থেকে ভোটচুরি নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নিশানা করে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি বলেন, বেশ কয়েক বছর ধরেই দেশে ভোটচুরি হচ্ছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। এমনকী ২৪-এর লোকসভা নির্বাচনেও ভোটচুরি হয়েছে। ভোটার তালিকা থেকে নানা নাম কাটা হয়েছে বৈধ ভোটারদের।এভাবেই বিজেপিকে জেতাতে ভোটচুরি করেছে নির্বাচন কমিশন। রাহুল বলেন, আমার কথা শুনে রাখুন, আমি যা বলি সেটাই সত্যি হয়। আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেই। আপনারা জেনে রাখুন, জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না।

রাহুলের সুরেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ভোটলুট করে দেশের গণতন্ত্রকে হরণ করেছে বিজেপি। জ্ঞানেশ কুমারকে ফের ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করে মমতার বলেন, বিজেপি এবং জ্ঞানেশ কুমার দু’জনেই যাবে। এছাড়াও মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব, অখিলেশ যাদব-সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*