বেপরোয়া গতির জের, সাতসকালে ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি, গুরুতর জখম ৩

Spread the love

রোজদিন ডেস্ক : বেপরোয়া গতির জের, শনিবার সাতসকালে ভয়ঙ্কর পথদুর্ঘটনা। নিউটাউনে ইকোপার্কের কাছে প্রথমে ডিভাইডারে তারপর একের পর এক ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক ও দুই আরোহী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতি এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির বেশ কিছুটা দুমড়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারির সকালে নিউটাউনের ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে প্রথমে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর বাসস্টপে। ইকো পার্ক ১ নম্বর গেট থেকে এগিয়ে পরের সিগন্যালে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। শেষে ডিভাইডারে ধাক্কা লেগে সম্পূর্ণ উল্টো যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইকোপার্ক থানার পুলিশ উদ্ধার করে গাড়িটিকে। গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, গাড়িচালক-সহ তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*