রোজদিন ডেস্ক : সাত বছর আগে পুলওয়ামায় সন্ত্রাসবাদী আক্রমণে শহিদ হওয়া ৪০ জন সেনা জওয়ানকে গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। দেশের নিরাপত্তায় অবিরাম কাজ করা এই সেনা জওয়ানদের “সাহসী নায়ক ” বলে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, জাতির প্রতি তাঁদের কর্তব্যনিষ্ঠা, সেবা চিরদিন দেশবাসীর অন্তরে থাকবে। তাঁদের সাহস প্রত্যেক ভারতীয়কে শক্তি জোগাবে।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী পুলওয়ামা শহিদদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০১৯ সালে অতর্কিত সন্ত্রাসবাদী আক্রমণে সাহসী সেনারা প্রাণ হারিয়েছিলেন, দেশ, জাতি তাঁদের প্রতি চিরদিন ঋণী থাকবে। ভারত মাকে রক্ষা করতে তাঁদের সর্বোচ্চ ত্যাগ কে স্মরণ করে শ্রদ্ধা জানান তিনি।

Be the first to comment