- ২০১৯ সালের আজকের দিনেই পুলওয়ামায় শহিদ হয়েছিলেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধির।
- অসমের মোরান বাইপাসে নামলেন প্রধানমন্ত্রী মোদি, উত্তর পূর্বের প্রথম জরুরি অবতরণ সড়কে
- রাজবংশী সমাজের পথপ্রদর্শক পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। তুলে ধরলেন তাঁর স্মৃতি রক্ষার্থে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও।
- মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদে আজ জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।
- রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
- আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার, রাজ্যে শেষ হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। আপাতত চলবে তথ্য আপলোডের কাজ।
- সাতসকালে কলকাতা বিমানবন্দের শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জারি সতর্কতা।
- বেপরোয়া গতির জের, ইকোপার্কের কাছে উল্টে গেল গাড়ি, গুরুতর জখম ৩, তদন্তে পুলিশ।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইতিহাসবিদ ইরফান হাবিবকে হেনস্তা, অভিযোগের তির এবিভিপির দিকে।
- কমছে শীতের আমেজ, সোমবার থেকে বাড়বে গরম। আগামী সপ্তাহে পৌঁছাতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে।
- ছাব্বিশের ভোটে রাজ্যে ভালো ফলই করবে সিপিআইএম, কলকাতায় এসে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।

Be the first to comment