রেল বাজেটে বাংলার মেট্রো প্রকল্পে বরাদ্দ কমায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
বাংলায় মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। রেল বাজেটে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রায় ৮০০ কোটি টাকা কমানো হয়েছে। রেল বাজেটের মেট্রো প্রকল্পে বরাদ্দ কমায় কেন্দ্রের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
