টেট নিয়ে কেন্দ্রর অবস্থান, জানতে চান শিক্ষকরা

Spread the love

রোজদিন ডেস্ক : টেট নিয়ে দেশব্যাপী শিক্ষকদের চিন্তা, সংশয়ের মাঝে আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসছেন। টেট নিয়ে কেন্দ্রের অবস্থান কি সেই বিষয়ে তাঁর কাছে জানতে চান শিক্ষকরা।
এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী তাঁকে চিঠি দিয়েছেন। তাঁদের আশা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করবেন।
উল্লেখ্য, নন টেট শিক্ষকদের টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করা নিয়ে শীর্ষ আদালতের রায় নিয়ে এই রাজ্য সহ সারা দেশের শিক্ষক মহলই উদ্বিগ্ন। কেন্দ্র, রাজ্য কোন সরকারই এই বিষয়ে তাদের অবস্থান এখন ও স্পষ্ট না করায় চিন্তিত তাঁরা। আশা করছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে এর উত্তর মিলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*