প্রতিবেদন: অবশেষে আনুষ্ঠানিক ভাবে বুধবার ৯ সেপ্টেম্বর থেকে স্থায়ী প্রধান বিচারপতি (CHIEF JUSTICE) পেল কলকাতা হাইকোর্ট। ওই পদে এদিন সকালে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এদিন ঠিক সকাল দশটায় হাইকোর্টের এক নম্বর কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্পিকার রথীন্দ্র বসু ও অন্যান্য বিচারপতিরা। বেশ কয়েকমাস পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এতদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

Be the first to comment