Rahul Gandhi in Rae Bareli – কংগ্রেস কর্মী সমর্থক দের উন্মাদনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী মঙ্গলবার দুদিনের সফরে তাঁর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে গেছেন। ওখানে তিনি জনসংযোগ সহ একাধিক কর্মসূচি তে যোগ দেবেন। রাহুল গান্ধীর সফর ঘিরে রায় বেরিলিতে দলের কর্মী, সমর্থক দের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
এর আগে দিল্লি থেকে তাঁর লক্ষ্ণৌ যাওয়ার সময় কিছু বিপত্তি দেখা দেয়। সূত্রের খবর লক্ষ্ণৌয়ের আবহাওয়া খারাপ থাকায় রাহুল গান্ধীর বিমান প্রথমে বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফের আকাশে উড়ে যায়। বেশ খানিকক্ষণ আকাশে চক্কর দিয়ে পরের বারের চেষ্টায় তা অবতরণ করে। লক্ষ্ণৌ বিমানবন্দরে দলের নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে সড়কপথে রায়বেরিলি যাওয়ার সময় বহু এলাকায় দলের কর্মী, সমর্থকরা তাঁকে তুমুল হর্ষধ্বনি করে স্বাগত জানান।

সমাজ মাধ্যমে কংগ্রেস রাহুল গান্ধী কে ” জননায়ক ” সম্বোধন করে লেখে, ওঁর সাহস, মানুষ কে ভালবাসা ওঁকে সর্বজন প্রিয় করে তুলেছে। রায়বেরিলির মানুষের এই ভালবাসা চিরদিন অটুট থাকবে।
সুত্রের খবর, রায়বেরিলিতে রাহুল গান্ধী ক্রীড়া, ব্যবসায়ী, আইনজীবী মহল প্রমুখের সঙ্গে কথা বলবেন। তাঁর সাংসদ উন্নয়ন তহবিলের তিন কোটি টাকায় নির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। স্থানীয় মানুষ জন তিনি আসায় রীতিমত উচ্ছসিত,উল্লসিত ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*