রোজদিন ডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্য সচিব (Delhi ‘s former chief secretary) রাকেশ মেহতা (৭৪) আত্মঘাতী হয়েছেন।
নয়ডায় গত পাঁচ বছর তিনি নয়ডার ওই ভাড়ার ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রীও প্রাক্তন আইএএস। সূত্রের খবর, এক পাতার সংক্ষিপ্ত সুইসাইড নোটে তিনি লিখে গেছেন, মানসিক ও শারীরিক সমস্যার জন্য তিনি আত্মঘাতী হলেন।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের সময়কালে তিনি দক্ষতা র সঙ্গে মুখ্য সচিবের গুরু দায়িত্ব পালন করেছেন। অর্থনীতির কৃতি ছাত্র রাকেশ মেহতা দিল্লির সেন্ট স্টিফেন কলেজ, জেএনইউ, লন্ডন স্কুল অফ ইকনমিকসে পড়েছেন।
তাঁর স্ত্রী, পুত্র দেহরাদুনে ও কন্যা লন্ডনে থাকেন।
পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার রাতে ও তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল। রবিবার তাঁরা কিছুতেই যোগাযোগ করতে না পেরে নিরাপত্তা রক্ষীদের জানান। দুই নিরাপত্তা রক্ষী তাঁর ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করেন। প্রয়াত রাকেশ মেহতা উচ্চ রক্তচাপ, মধুমেহ ইত্যাদি রোগে ভুগছিলেন।
কেন তিনি আত্মঘাতী হলেন পরিবার ভেবে পাচ্ছেন না।
সোমবার তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।উচ্চ শিক্ষিত, কর্মদক্ষ প্রাক্তন মুখ্য সচিবের মৃত্যুতে দিল্লির আমলা মহলে শোকের ছায়া নামে।

Be the first to comment