কলকাতায় আসছেন মোদী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গেলেন রাজ্যের মন্ত্রী এবং মুখ্যসচিব

Spread the love

আজ রাজ্যে কলকাতা মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ পরই কলকাতা বিমানবন্দরে নামার কথা তাঁর। আর তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে গেলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসও ইতিমধ্যে পৌঁছেছেন বিমানবন্দরে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না। সূত্রের খবর, নীতিগত কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। যশোর রোড থেকে তিনি প্রথম ট্রেনে উঠে ‘জয়হিন্দ’ (বিমানবন্দর)স্টেশন পর্যন্ত যাবেন। তারপর আবার মেট্রোয় চেপেই ফিরবেন যশোর রোডে। এরপর সড়কপথে দমদম সেন্ট্রাল জেল মাঠে পৌঁছে প্রথমে প্রশাসনিক বৈঠক, পরে রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*