বিজেপি নেতার মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ, গ্রেফতার ৮, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার বাগনানে বিজেপি সমর্থক প্রশান্ত দে হত্যার তদন্ত ভার সিআইডি-কে দিলো। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই কথা জানান। নিহতের পরিবারকে সব মিলিয়ে তাঁরা ৯ লক্ষ টাকা সহায়তা করেছেন, ওঁর স্ত্রী কাজ চাইলে বিবেচনা করা হবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিস্কার জানান, রাজ্য প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে সব রকম কড়া পদক্ষেপ করছে, কারও বাড়ি গিয়ে জড়ো হয়ে নিজের হাতে আইন তুলে না নিতে তিনি বলেন৷ রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর আর্জি, পুলিশে আস্থা রাখুন, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই রাজ্যে পালাবদল হয়েছে। যেখানেই দুর্নীতির অভিযোগ, প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। এসটিএফ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁরা অভিযুক্তদের গ্রেফতার করবে। নিজের হাতে কাউকে আইন তুলে না নিতে তিনি দৃঢ়ভাবে বলেন।

বাগনানের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওখানে পঞ্চায়েতের উপ প্রধান মফিজুল ইসলাম খানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের কাছে টাকা নেওয়ার অভিযোগ ছিল। সম্প্রতি কয়েকজন গিয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্ত মফিজুল লোক জন নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আহত প্রশান্ত দে মারা যান। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷

মুখ্যমন্ত্রীর আবেদন সত্বেও দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা, কর্মীদের বিরুদ্ধে জনরোষ কমছে না৷ আজ ও রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের ঘটনায় মারধর, ডিম ছোঁড়া ইত্যাদি হয়। যা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, প্রশাসন।

https://www.facebook.com/rojdin.in/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*