রোজদিন ডেস্ক :
নিট নিয়ে প্রথম রাউন্ডে জয়ী ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবার কেন্দ্রকে চাপে ফেলতে বৃহত্তর মঞ্চ গঠনের দিকে এগোচ্ছে?, বিশিষ্ট কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে তাঁদের বৈঠকে এই আভাস মিলেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। গতকালই এই শীর্ষ কৃষক নেতার সঙ্গে কথা বলেন তাঁরা। সূত্রের খবর, কৃষক, পড়ুয়া, তরুণ প্রজন্মের কেন্দ্র বিরোধী ক্ষোভকে পুঁজি করে এই বিষয়ে এগোবার কথা তাঁদের মাথায় আছে।
মোদি সরকারের আমলে কর্মসংস্থান নিয়ে তরুণ প্রজন্মের ক্ষোভ ক্রমেই বাড়ছে। ক্ষুব্ধ কৃষক রাও। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, তাঁদের আশা, দেশের তরুণ প্রজন্ম, কৃষক ভাই, পড়ুয়ারা সব দিক দিয়ে মোদি সরকারকে ঘিরে ধরতে একসঙ্গে কাজ করবেন।কিভাবে তা করা যাবে, এই নিয়ে তাঁরা আলোচনা করে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment