রোজদিন ডেস্ক : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি।এনুমারেশন ফর্ম জমা দিন বা না দিন, খসড়া ভোটার তালিকায় থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম। বৃহস্পতিবার রাত বারোটায় শেষ হয়েছে ফর্ম জমা করার প্রক্রিয়া। এরপরে আর কোনও ফর্মই ডিজিটাইজ করা যাবে না। এদিন বেলার দিকে কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান তিনি এখনও ফর্ম জমা করেননি। ফলে শুরু হয় জল্পনা। সেই জল্পনা জল ঢেলে কমিশন সাফ জানিয়ে দিল ফর্ম জমা না দিলেও তাঁর নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, বিচার বিভাগের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, ঘোষিত সরকারি পদে থাকা ব্যক্তি, এবং শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা, ক্রীড়া, জনসেবা ক্ষেত্রের বিশিষ্টদের নাম, যাঁরা আগেই ভোটার ডেটাবেসে চিহ্নিত, তাঁদের সকলের নামই খসড়া ভোটার তালিকায় থাকবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত রাখার উদ্দেশ্য হল দাবি, আপত্তি পর্বে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের সুযোগ নিশ্চিত করা। তবে খসড়া তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত তালিকায় নাম নিশ্চিত হয়ে যাওয়া নয়। কমিশন স্পষ্ট করেছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম রাখার ক্ষেত্রে অন্য সকলের মতো এঁদেরও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

Be the first to comment