রোজদিন ডেস্ক : ক্ষমতায় আসার পর গত ১৩ মে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছিল রাজ্যের বিজেপি সরকার।প্রায় তিন মাস পর সেই পদগুলিতে নতুন নিয়োগের ঘোষণা করা হল। রাজ্যের ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে কোনও শিক্ষাবিদ বা নিরপেক্ষ ব্যক্তিত্ব নয়, দলীয় সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদেরই বসালো প্রশাসন। এর মধ্যে দিয়ে তৃণমূল আমলের ঐতিহ্যই বজায় রাখলো এই সরকারের উচ্চশিক্ষা দফতর। উচ্চ শিক্ষা দফতরের জারি করা তালিকায় জায়গা পেলেন একগুচ্ছ বিজেপি নেতা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বালুরঘাট কলেজের সভাপতি পদে আনা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে কোচবিহার কলেজ, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে বীরভূমের দুটি কলেজ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষকে শিলিগুড়ির দুটি কলেজের মাথায় বসানো হয়েছে। বাদ নেই সাংসদ রাজু বিস্তাও। তাঁকে দেওয়া হয়েছে শিলিগুড়ি কলেজ অব কমার্সের সভাপতি পদ। খাস কলকাতার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজ ও বিদ্যাসাগর কলেজের দায়িত্ব পেলেন যথাক্রমে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের।মাথায় বসানো হল কৌস্তুভ বাগচীকে। গুরুদাস কলেজের দায়িত্বে এলেন তরুণজ্যোতি তিওয়ারি, সিটি কলেজে এলেন কল্যাণ চক্রবর্তী, বঙ্গবাসী কলেজে সজল ঘোষ, সোনারপুরে দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়।

Be the first to comment