Spurious Liquor In Gujrat, মৃত ১১

Spread the love

রোজদিন ডেস্ক: গুজরাটের ভাবনগরে বিষ মদ পান করে ১১ জনের মৃত্যু হয়েছে।। অসুস্থ হয়েছেন ৬১ জন। চলতি সপ্তাহে এই বিষ মদে মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরেই মৃত্যুর খবর আসছিল। শনিবার তা বৃদ্ধি পেয়ে ১১, জন হয়। শুক্রবার এই ঘটনায় মূল অভিযুক্ত রঈস কে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে নিয়ে ধৃতের সংখ্যা হোল ১৪। পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, অভিযুক্ত রা বিষ মদ তৈরি করেছিল। এই ঘটনায় পুলিশের ১৬ টি দল তদন্ত করছে।
কর্তব্যে গাফিলতির দায়ে পুলিশের দুই ইন্সপেক্টর ও পাঁচজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
গোটা ঘটনায় প্রশাসনে উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*