রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলা চালানো হয়েছে বলে হাত শিবিরের অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ভোট চুরি নিয়ে একাধিক অভিযোগ করেছেন রাহুল, তথ্য তুলে ধরেছেন। সেই কারণেই বিজেপির এই হামলা বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার সকালে সাড়ে ১১টা নাগাদ মৌলালিতে কংগ্রেসের অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ।
কংগ্রেসের অভিযোগ, বিজেপির পতাকা হাতে হামলা চালিয়েছেন মারমুখী কয়েকজন। বিধান ভবনে থাকা রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেস এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে।

Be the first to comment