তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সীমান্ত রক্ষার ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন মহুয়া। যার জন্য বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করেছে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল-বিজেপি সংঘাত একেবারে সপ্তমে পৌঁছল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর মন্তব্যের অভিযোগ! কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

মহুয়া মৈত্র বলেন,’যেটা ভারতের সীমান্ত আছে, বাহিনী সেটা রক্ষার দায়িত্বে আছে। সরাসরি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী ১৫ আগস্ট, তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে, অনুপ্রবেশকারী, ভারতে আমাদের জনবিন্যাস, সেটা নাকি বদলে যাচ্ছে। ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে। এসব বলছিলেন। তিনি যখন এসব কথা বলছিলেন, প্রথম সারিতে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হেঁ হেঁ করে হেসে তিনি হাততালি দিচ্ছিলেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত আমাদের রক্ষা করার কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজ শয়ে শয়ে, লাখে লাখে, কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা, বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তোমার প্রথমেই তো অমিত শাহর মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*