রোজদিন ডেস্ক : শুক্রবার সকালে কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে হামলার ঘটনায় নিন্দায় সরব দলীয় নেতৃত্ব। অবিলম্বে এই ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিং-কে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার এইদিন সাংবাদিকদের জানান, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করলে তাঁরা বড় আন্দোলনে নামবেন। বৈঠকে উপস্থিত বিশিষ্ট কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর অভিযোগ, রাহুল গান্ধীকে মূল নিশানা করা হয়েছে, যদিও তিনি প্রধানমন্ত্রী-কে নিয়ে কুকথা সম্পর্কে কিছুই জানতেন না।
কংগ্রেস দফতরে হামলার ঘটনায়য় তীব্র ধিক্কার জানিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পৃথকভাবে বলেন, দল কখনও এই সব হামলা সহ্য করেনি, এখনও করবে না। এর প্রতিবাদে তিনি ও দলীয় নেতৃত্ব এইদিন বহরমপুরে সমাবেশ করেন।

Be the first to comment