পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপির মিথ্যা প্রচারের অভিযোগে ২০ জুন প্রতিবাদ কর্মসূচি প্রদেশ কংগ্রেসের

Spread the love

বিউটি চাঁদ :

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপি মিথ্যা প্রচার করছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন।

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুগলির তারকেশ্বরে এই মর্মে দিনটি উদযাপন করবেন।

রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে তাঁরা অস্বীকার করেন না জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, কিন্তু ওঁকে নিয়ে বিজেপি যা প্রচার করছে তা অর্ধ সত্য, প্রকৃত ইতিহাস নয়।  পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস নিয়ে আজ কংগ্রেসের পক্ষে ‘পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত’ নামে একটি পুস্তিকাও প্রকাশ করেন তিনি। সেখানে রাজ্যের প্রামাণ্য ইতিহাস তুলে ধরা হয়েছে বলে দাবি করেন।

উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে পয়লা বৈশাখ রাজ্য দিবস হিসাবে পালিত হত, এবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে নতুন রাজ্য সরকার ২০ জুন তা পালন করছে। এর প্রতিবাদে আগামীকাল সকাল থেকে বিকেল অবধি প্রদেশ কংগ্রেস বিক্ষোভ, ধরনা কর্মসূচি পালন করবে বলে শুভঙ্কর সরকার জানিয়েছেন।  দেবোত্তম চক্রবর্তী, শান্তনু দত্ত চৌধুরী ও শুভ্র মিত্র-র উদ্যোগে এই পুস্তিকা প্রকাশিত হয়েছে।

শুভঙ্কর সরকার বলেন, বিজেপির শ্যামাপ্রসাদ কে নিয়ে আবেগ থাকতে পারে, ইতিহাস বিকৃত করার অধিকার নেই। এরই প্রতিবাদে আগামীকাল তাঁদের ধর্ণা কর্মসূচি পালিত হবে। দলের মিডিয়া প্রধান মিতা চক্রবর্তী সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সরকারের আমলে পহেলা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হতো। এই নিয়ে বিজেপির তরফে কটাক্ষ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন ২০ শে জুন- কে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাইছে বিজেপি সরকার?

ইতিহাস বলছে ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় (Bengal Legislative Assembly) ভোটাভুটিতে বাংলার পশ্চিমাংশের প্রতিনিধিরা পৃথক প্রদেশ গঠনের পক্ষে মত দিয়েছিলেন, যা পরবর্তীতে ভারতের অন্তর্ভুক্ত হয়ে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। বিজেপির বক্তব্য যার নেতৃত্বে ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

20 জুন অর্থাৎ আগামীকাল পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। সরকার বদলের পর প্রথমবার ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে।এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রশাসনের তরফে বিশেষ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।

গত সরকারের আমলে পহেলা বৈশাখ ই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হতো। এই নিয়ে বিজেপির তরফে কটাক্ষ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে। কেন ২০ শে জুন কে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাইছে বিজেপি সরকার?

ইতিহাস বলছে ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় (Bengal Legislative Assembly) ভোটাভুটিতে বাংলার পশ্চিমাংশের প্রতিনিধিরা পৃথক প্রদেশ গঠনের পক্ষে মত দিয়েছিলেন, যা পরবর্তীতে ভারতের অন্তর্ভুক্ত হয়ে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। বিজেপির বক্তব্য যার নেতৃত্বে ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

এর বিরোধিতা করে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, সত্যি কারের বাংলা দিবস কেউ যদি মনে করে রাখেন তাহলে বুঝতে হবে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশ যেদিন স্বাধীন হলো সেদিন পশ্চিমবাংলা রিকগনিশন পেল।

তিনি আরো বলেন, ‘ শ্যামাপ্রসাদ কে নিয়ে বিজেপির আবেগ থাকতে পারে কিন্তু ইতিহাস কেন বিকৃত করবে? ‘ কংগ্রেসের বক্তব্য পশ্চিমবঙ্গ দিবসের কৃতিত্ব একা শ্যামাপ্রসাদের নয় বিজেপিরা সত্য কথা বলছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*