রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেদের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে জন সংযোগের প্রয়াস নিয়েছেন। রবিবার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই মন্তব্য করেন। সংবাদ সংস্থাকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাতকারকে তিনি সযত্নে তৈরি, জন সংযোগের বার্তা বলে মন্তব্য করেন।আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি করে প্রধানমন্ত্রী সম্পুর্ন আত্মসমর্পণ করেছেন বলে তোপ দাগেন তিনি। বলেন, লক্ষ লক্ষ কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবারের বাজেট সব দিকে ব্যর্থ বলে মন্তব্য করেন জয়রাম রমেশ। প্রধানমন্ত্রীকে বিঁধে বলেন, বাজারে এর নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে, বিনিয়োগকারীদেরও এই বাজেট আকর্ষণ করতে পারেনি। এই সব থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বাজেটের প্রশংসা ও বিনিয়োগকারীরা আসছেন বলে জানিয়েছেন।

Be the first to comment